কম্পিউটার নেটওয়ার্কিং
Course Description
কম্পিউটার নেটওয়ার্কিং বর্তমান ডিজিটাল যুগের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভিত্তি। এটি বিভিন্ন ডিভাইস, সার্ভার ও সিস্টেমকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে ডেটা আদান-প্রদান নিশ্চিত করে। এই কোর্সে শিক্ষার্থীরা কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, নেটওয়ার্ক টপোলজি, প্রোটোকল, IP অ্যাড্রেসিং, রাউটিং, সুইচিং, এবং নেটওয়ার্ক সিকিউরিটি সম্পর্কে বিস্তারিতভাবে শিখবে।
তথ্যপ্রযুক্তির চাকরি ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নেটওয়ার্কিংয়ের বাস্তব জ্ঞান অপরিহার্য হয়ে উঠেছে, যা এই কোর্সের মাধ্যমে অর্জন করা যাবে।
কোর্সের উদ্দেশ্য
কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক ধারণা প্রদান
নেটওয়ার্কের ধরন (LAN, MAN, WAN), টপোলজি ও প্রোটোকল শেখানো
IP অ্যাড্রেসিং, সাবনেটিং ও DNS সম্পর্কে ব্যাখ্যা
রাউটার ও সুইচের ব্যবহারিক জ্ঞান প্রদান
নেটওয়ার্ক ট্রাবলশুটিং ও সিকিউরিটি কৌশল শেখানো
হাতে-কলমে নেটওয়ার্ক কনফিগারেশন ও বাস্তব প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন
কোর্সে যুক্ত হওয়ার জন্য প্রযোজ্য
এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীরা
এই কোর্সটি কার জন্য
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্মাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। ১৮-৩৫ বছর বয়স্ক তরুণ প্রজন্ম
Course Content